ঢাকা | বঙ্গাব্দ

ঈদগাঁওতে পুলিশের আইন-শৃংখলা মতবিনিময় সভা: জনগণের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
ঈদগাঁওতে পুলিশের আইন-শৃংখলা মতবিনিময় সভা: জনগণের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার ছবির ক্যাপশন: ঈদগাঁওতে পুলিশের আইন-শৃংখলা মতবিনিময় সভা: জনগণের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার
ad728

জাওয়ান উদ্দিন, কক্সবাজার


কক্সবাজারের ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে ঈদগাঁও থানা কম্পাউন্ডে আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পিয়ার। সভায় স্থানীয় জনগণ সাম্প্রতিক সময়ে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক ও তাদের অভিযোগগুলো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।


প্রধান অতিথির বক্তব্যে আহমেদ পিয়ার বলেন, পুলিশ জনগণের সেবক ও বন্ধু। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। কোনো বিশেষ মহলের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাধারণ মানুষ কেন বলির পাঁঠা হবে বা আতঙ্কে থাকবে—এমন প্রশ্ন তুলে তিনি হুশিয়ারি দেন যে, জনগণের আইনি সুরক্ষা নিশ্চিতে পুলিশ যেকোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। সভায় অন্যান্য বক্তারাও এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর জোর দেন।


ঈদগাঁও থানার সাব ইন্সপেক্টর আজিমুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এম. মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদি ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। এছাড়াও জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম এবং সাংবাদিক সেলিম উদ্দিন ও এস. এম. তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশের পক্ষ থেকে যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং একটি নিরাপদ ঈদগাঁও গড়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ