ঢাকা | বঙ্গাব্দ

সাভারে ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
সাভারে ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728

মো. হিরন চৌধুরী, সাভার প্রতিনিধি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসনে ১১ দলীয় জোট মনোনীত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী দিলশানা পারুলের এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় সাভার নিউমার্কেট সংলগ্ন মাতৃবাগান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দিলশানা পারুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইন, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহাবুব মাস্টার এবং ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম।


সমাবেশে বক্তারা বলেন, এলাকার টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট কাজ করে যাচ্ছে। শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে দিলশানা পারুলকে জয়যুক্ত করলে সাভারকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল হিসেবে গড়ে তোলা হবে।


সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক ভোটার ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশের পর একটি মিছিল বের করা হয় যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেড়ামারায় বিএনপি ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফি

ভেড়ামারায় বিএনপি ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফি