ঢাকা | বঙ্গাব্দ

মির্জাগঞ্জে দোকানে ইয়াবা কেনাবেচা: নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
মির্জাগঞ্জে দোকানে ইয়াবা কেনাবেচা: নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

মো. জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি


পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ পরিমল দেবনাথ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লক্ষ ২৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।


বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) রাতে উপজেলার পূর্ব সুবিদখালী বাজারের শিকদার রোড এলাকার একটি দোকানঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরিমল দেবনাথ ওই এলাকার মৃত নারায়ণ দেবনাথের ছেলে।


অভিযানের বিবরণ: এজাহার সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুবিদখালী বাজারে অভিযান চালায়। বাজারের একটি টিনশেড আধাপাকা মুদি দোকানে তল্লাশি চালিয়ে নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ৯ গ্রাম। একই সাথে মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকা এবং একটি স্মার্টফোন জব্দ করে ডিএনসি সদস্যরা।


পুলিশের বক্তব্য: প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিমল দেবনাথ ভাড়ায় নেওয়া ওই দোকানে মুদি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চালিয়ে আসছিলেন। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) এস. এম. শাহীন পারভেজ জানান, আসামির বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য