ঢাকা | বঙ্গাব্দ

মামলা দায়ের করেও মোঃ ইরফান আলী আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, ফিরতে পারেননি নিজ ভিঠায়

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
মামলা দায়ের করেও মোঃ ইরফান আলী আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, ফিরতে পারেননি নিজ ভিঠায় ছবির ক্যাপশন:
ad728
হবিগঞ্জের বাহুবল রেমিট্যান্স যোদ্ধা ইরফান আলী ও তার স্ত্রী নিজ বসত ঘড়েই সন্ত্রাসীদের অস্ত্রের মুখে অবরোদ্ধ, বসতঘড়ে হামলা ভাংচুর। স্বর্নালংকার,নগদ টাকা লুট, স্বামি স্ত্রী উভয়ই আহত মামলা দায়ের করেও আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন , ফিরতে পারেননি নিজ বসত ঘড়ের আঙিনায় এ জেন সন্ত্রাসীদের স্বর্গরাজ্য।

বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের দীর্ঘ পনের বছরের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা বর্তমানে মিরপুর বাজারের ব্যাবসায়ী মোঃ ইরফান আলীর বসত ঘড়ে আপন ভাই ভাতিজা ও ভাবিসহ অজ্ঞাত নামা ভারাটিয়া সন্ত্রাসীদের নিয়ে হামলা। নিজ বসত ঘরেই দুই ঘন্টা অস্ত্রের মুখে অবরুদ্ধ। 

আধাপাকা বসত ঘড়ের টিনের বেড়া ভাংচুর, ঘড়ের ভিতরে পুবালীর ড্রয়ার ভেংগে দুই বড়ি ওজনের স্বর্নালংকার, ও সুকেজ এর ড্রয়ার ভাংগিয়া দুই লক্ষ সাতান্ন হাজার নগদ টাকাসহ সম্পত্তির মুল্যবান কাগজপত্র দলিল লুট, দ্রুত বিচার আইনে মামলা। 

ঘটনা সূত্রে জানাযায় ইরফান আলী ২০০৯ সাল থেকে দীর্ঘ পনের বছর একটানা বিদেশ প্রবাসে থেকে রোজগার করে লক্ষ লক্ষ টাকা ভাইদের নিকট পাঠিয়েছেন। ২০২৫ সালের মার্চ মাসে দেশে এসে ভাইদের কাছে বসতঘড় নির্মানের জন্য টাকা চাইতে গিয়ে থাকেনা আর ভাই ভাই এর সম্পর্ক, ঘটনা এখানেই শেষ নয়। টাকার হিসাব চাইতেই তারা প্রথমে টাকা ফেরত দিবে এবং হিসাব দিবে বলে আসস্হ্য করলেও টাকার এমাউন্ট বেশি হওয়ায় পরে রুপধারন করে শত্রুতে। ইরফান তা বুঝতে পেরে আধাপাকা একটি টিনসেট বসত ঘড় নির্মান করে বিয়ে করে আলাদা বসবাস করেন।

পরবর্তীতে নিজস্ব একটুকরো জমি বিক্রয় করে তাহা থেকে কিছু টাকা দিয়ে বাহুবল মিরপুর বাজারে একটি খাবারের দোকান করে ব্যাবসা করে জিবিকা নির্বাহ করেন। এদিকে ভাইদের কাছে টাকার হিসাব পত্র চাইলে তারা প্রথমে সময় নেয়, পরে দীর্ঘ সময় পার হইতে থাকিলে তিনি স্হানিয় লোকদেরকে বিষয়টি জানান। তার পর থেকেই ইরফান আলীর উপর তারা চরম আকারে ক্ষিপ্ত হয়ে উঠে।

তারই ধারা বাহিকতায় এক পর্যায়ে গত ১৪/০২/ ২০২৬ খ্রিঃ তারিখ রোজ শনিবার সকাল দশটায় তিনি মিরপুর নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তূত হলে এসময় সকল আসামীগন ঐক্যবদ্ধে মিলিত হয়ে ইরফান আলীর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।

এ সময় ইরফান আলীর বসত ঘড়ের দক্ষিণের রুমে থাকা সুকেজ ভাংগিয়া সুকেজ এর ড্রয়ারে থাকা ২ বড়ি স্বর্নালংকার, কাঠের আলমিরা ভাংগিয়া আলমিরার নিচের ড্রয়ারে থাকা জমি বিক্রয়ের দুই লক্ষ সাতান্ন হাজার টাকা ও জায়গা সম্পত্তির মুল্যবান কাগজপত্র নিয়ে যায়।

 এ ছারাও বসত গড় ও ঘড়ের আসবাব পত্রসহ ভাংচুর করিয়া আসামিগন অনুমান ষাট হাজার টাকার ক্ষতি সাধনসহ ছয়লক্ষ সাতান্ন হাজার টাকার মালামাল নিয়ে যায় এবং তাদেরকে অস্রেরমুখে জিম্মি করে বেধরক হাতুয়া মাইরপিট করে গুরুতর জখম করে বলে জানা গেছে।

এ ঘঠনার সংবাদ পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইরফান আলী ও তার স্রী কে সেখান থেকে উদ্ধার করেন ঐ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।‌ সেখান থেকে উদ্ধার হয়ে হবিগজ্ঞ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। 

এ ঘটনার বিচার চেয়ে ইরফান আলী হবিগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন, তিনি আরও জানান যে, মামলা দায়ের করার পর হইতে আমরা এপর্যন্ত বাড়ীতে পিঁড়তে পারতেছি না। আসামিগন ব্যাপরোয়া হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে সর্বক্ষণ দেশিও অস্রনিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনায় ঘুরে। এদের ভয়ে বর্তমানে আমি আমার ব্যাবসা প্রতিষ্ঠানটিও ত্যাগ করে ছেরে দিয়েছি, আমি কোথায় বিচার পাব।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইলিয়াস আলী মাসুক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার