ঢাকা | বঙ্গাব্দ

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, শিবপুরকে মডেল উপজেলা হিসেবে গড়তে চাই: এমপি মনজুর এলাহী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, শিবপুরকে মডেল উপজেলা হিসেবে গড়তে চাই: এমপি মনজুর এলাহী ছবির ক্যাপশন:
ad728

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি


নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী বলেছেন, “শিবপুর উপজেলাবাসীর উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। প্রশাসনের কাজে কোনো অন্যায়-অনিয়ম মেনে নেওয়া হবে না। আপনাদের সকলের সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের মাধ্যমে শিবপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা: উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এমপি মনজুর এলাহী শিবপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি কৃতজ্ঞ। আমার প্রথম দায়িত্ব হবে শিবপুরের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।”


উন্নয়ন ও জবাবদিহিতা: সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সরকারি প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনগণের সরাসরি অংশগ্রহণে আগামীতে সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।”


উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তা: সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার ও সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম এবং শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোনতাশির বিল্লাহ এবং সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। সভায় উপস্থিত কর্মকর্তা ও সুধীজন নবনির্বাচিত এমপির এমন সময়োপযোগী ঘোষণাকে স্বাগত জানিয়ে শিবপুরের ইতিবাচক পরিবর্তনের আশা ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ ও গণহত্যার বিচার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব

জুলাই সনদ ও গণহত্যার বিচার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব