হালুয়াঘাটে বাবাকে কুপিয়ে হত্যা পলাতক মানসিক ভারসাম্যহীন যুবক ফারুককে খুঁজছে পুলিশ
আরিফ আহম্মেদ হালুয়াঘাট
ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে পলাতক মানসিক ভারসাম্যহীন যুবক ফারুককে (২৬) হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল হালুয়াঘাট উপজেলার পারিবারিক কলহের জেরে নিজ বাবা কে কুপিয়ে হত্যা করে ফারুক। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। পরিবারের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
পুলিশ জানিয়েছে, ফারুকের মানসিক অবস্থা স্বাভাবিক না থাকায় সে যেকোনো সময় নিজের বা অন্যের বড় ধরনের ক্ষতি করে বসতে পারে। তাকে দ্রুত উদ্ধার করা জরুরি।
আরিফ আহমেদ