নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্বের প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয় ছাত্রসমাজ ও সাধারণ মানুষের একটি অংশ মান্দা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে তরুণ ও উদ্যমী নেতা মোঃ আল আমিন হোসেন-কে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
তাদের মতে, আল আমিন হোসেন দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা পরিবেশ উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে একজন দায়িত্বশীল কর্মী হিসেবে প্রমাণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠা তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে। অনেকেই বিশ্বাস করেন, তাকে সাংগঠনিক সম্পাদক করা হলে মান্দা উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
এ বিষয়ে জানতে চাইলে আল আমিন হোসেন বলেন, “আমি সবসময় সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল। দায়িত্ব পেলে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করার চেষ্টা করব।”
এদিকে, দলীয় নেতাকর্মীদের একটি অংশও মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে গতি আসবে এবং ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন ঘটবে।
মান্দা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে সিদ্ধান্ত দলীয় উচ্চপর্যায়ের নেতাদের উপর নির্ভর করছে। তবে স্থানীয়ভাবে মোঃ আল আমিন হোসেন-এর প্রতি সমর্থন যে বাড়ছে, তা স্পষ্টভাবে লক্ষ করা যাচ্ছে।
মোঃ রনি ইসলাম