ঢাকা | বঙ্গাব্দ

ভেড়ামারা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
ভেড়ামারা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন: ভেড়ামারা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ad728
মো: হিমেল হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি 

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুদি দোকান, শিশু খাদ্যের দোকান, কাপড়ের দোকান এবং কসমেটিকস সামগ্রীর দোকান মনিটরিং করা হয়।

অভিযানকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি কসমেটিকস বিক্রয় ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় সেলিম কসমেটিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোড়কজাত শিশু খাদ্যের মোড়কে উৎপাদনকারীর নাম, ঠিকানা, মেয়াদ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না করায় সিদ্দিক স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। 

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় তাকে সহায়তা করেন ভেড়ামারা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।

অভিযান চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি  টিম এবং র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল উপস্থিত ছিল।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ হিমেল হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনে দিপু ভূঁইয়া বিএনপির মনোনয়ন প্র

নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনে দিপু ভূঁইয়া বিএনপির মনোনয়ন প্র