ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবায়ন কার্যক্রম সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবায়ন কার্যক্রম সম্পন্ন ছবির ক্যাপশন: নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবায়ন কার্যক্রম সম্পন্ন
ad728

নরসিংদীর শিবপুরে ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা শিবপুর উপজেলা শাখার নবায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।


নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক, সহ-সভাপতি ওবায়েদ উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোঃ এস এ বাছেদ মিয়া এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন (কাউছার আহমেদ) (বিডিআর)-এর হাতে আনুষ্ঠানিকভাবে নবায়নের কাগজপত্র তুলে দেন নিসচার মহাসচিব লিটন এরশাদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নিসচার কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে শিবপুর উপজেলা শাখার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নবায়নের মাধ্যমে শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে।

নিসচার এ কার্যক্রম সারা দেশে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তারা উল্লেখ করেন।


নিউজটি পোস্ট করেছেন : আবু নাঈম রিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন