ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ২৯ কেজি গাঁজা জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ২৯ কেজি গাঁজা জব্দ ছবির ক্যাপশন: ৫৫ বিজিবি-র মাদক বিরোধী আরো ১টি সফলতা অর্জন
ad728
ইলিয়াস আলী মাসুক, হবিগঞ্জ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। আজ রবিবার (৮ মার্চ ২০২৬) এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লক্ষ টাকা। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তাদের কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

৫৫ বিজিবির রাজেন্দ্রপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মাধবপুর উপজেলার নোয়াগাও নামক এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝোপ-জঙ্গলে লুকিয়ে রাখা অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে পৃথক আরেকটি অভিযানে রাজেন্দ্রপুর বিওপির টহলদল ভোররাতে জালুয়াবাদ নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারত হতে পাচারকালে আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসেই ৫৫ বিজিবির বিশেষ অভিযানে মোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা এবং ৯৩ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি বর্তমানে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিকে সুসংহত করতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা

মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা