সীতাকুণ্ড চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম প্রতিনিধ
মোঃ আনোয়ার হোসাইন
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্যকর্মীর উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আইনগত সুরক্ষা এবং চিকিৎসকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের জোর দাবি জানান।
স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিদের উপর হামলা শুধু একজন চিকিৎসক বা কর্মীর উপর আঘাত নয়, এটি পুরো স্বাস্থ্যব্যবস্থার উপর আঘাত। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে জনগণও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।
“চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করুন, স্বাস্থ্যসেবা সুরক্ষিত করুন”
মোঃ আনোয়ার হোসাইন