ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ সাংবাদিককে পুরস্কৃত করছে দৈনিক প্রতিদিনের কাগজ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ সাংবাদিককে পুরস্কৃত করছে দৈনিক প্রতিদিনের কাগজ ছবির ক্যাপশন:
ad728
মোঃ মিন্টু মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি

পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষ ৮টি ক্যাটাগরিতে মোট ২৪ জন সাংবাদিককে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে। আগামীকাল ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ-এর প্রধান সম্পাদক আমিরুল ইসলাম আসাদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-সম্পাদক সিয়াম রশিদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারী পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির এবং ক্রাইম চিফ মোঃ রেজাউল করিম রেজা। পত্রিকাটির নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান জানান, একনিষ্ঠ পেশাদারিত্ব, ধারাবাহিক কর্মদক্ষতা এবং জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশেষ অবদান রাখায় এই সাংবাদিকদের সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

২০২৬ সালের জানুয়ারি মাসে রিপোর্টিং বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন— বরিশাল জেলা সংবাদদাতা রিয়াজ শরীফ, বাঞ্ছারামপুর প্রতিনিধি মফিজুল ইসলাম রুবেল, মোহনগঞ্জ প্রতিনিধি সুশান্ত কুমার রায়, ইবি সংবাদদাতা ওয়াসিফ আল আবরার, বা.কৃবি সংবাদদাতা আ ন ম রিসালাত আলী, জাবিপ্রবি সংবাদদাতা ইয়াসিন আরাফাত, গোয়াইনঘাট সংবাদদাতা শাহ আলম, মুরাদনগর সংবাদদাতা এম কে আই জাবেদ, ভাঙ্গা সংবাদদাতা মোঃ জাকির মুন্সি, মৌলভীবাজার জেলা সংবাদদাতা আব্দুস সামাদ আজাদ, শেরপুর জেলা সংবাদদাতা আব্দুর রহিম রনি এবং ফেনী জেলা সংবাদদাতা জিয়াউদ্দিন। অনুসন্ধানী প্রতিবেদনে সেরা নির্বাচিত হয়েছেন— রাজশাহী স্টাফ রিপোর্টার রাজিব আলী রাতুল, কক্সবাজার স্টাফ রিপোর্টার মনসুর আলম মুন্না এবং ক্রাইম রিপোর্টার আনিসুর রহমান রুবেল। এছাড়া বিশেষ অবদানের স্বীকৃতিতে সেরা বিশেষ প্রতিনিধি হিসেবে আখতার হোসেন, অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে জাহাঙ্গীর আলম তপু এবং ময়মনসিংহ অঞ্চলের বিশেষ প্রতিনিধি হিসেবে ওবায়দুল্লাহ রুমিকে পুরস্কৃত করা হবে।

ঢাকা নগরীর মাল্টিমিডিয়া বিভাগে সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন পারভেজ খান রাজন, অনিক খান ও হাসান হাবিব। বার্তা বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা পাচ্ছেন মোঃ মতিউর রহমান, খাইরুল ইসলাম আল আমিন এবং সেলিম সরকার। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক জানান, পুরস্কৃত সাংবাদিকদের সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করতেই এমন মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মাননা পেশাদার সাংবাদিকদের আগামীর পথচলায় আরও বেশি অনুপ্রেরণা জোগাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ ও গণহত্যার বিচার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব

জুলাই সনদ ও গণহত্যার বিচার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব