ঢাকা | বঙ্গাব্দ

মোংলায় মোটরসাইকেল বাঁচাতে গিয়ে ইজিবাইক উল্টে নারীসহ ৩ শ্রমিক আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
মোংলায় মোটরসাইকেল বাঁচাতে গিয়ে ইজিবাইক উল্টে নারীসহ ৩ শ্রমিক আহত ছবির ক্যাপশন: মোংলায় মোটরসাইকেল বাঁচাতে গিয়ে ইজিবাইক উল্টে নারীসহ ৩ শ্রমিক আহত
ad728

মো: রাজ হাওলাদার, মোংলা প্রতিনিধি


মোংলা ইপিজেড থেকে কর্মস্থলে ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন তিন শ্রমিক। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে মোংলা পৌর শহরের ব্যস্ততম চৌধুরী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে ইপিজেডের কার্যক্রম শেষে শ্রমিকরা ইজিবাইকযোগে গন্তব্যে ফিরছিলেন। বিকেল আনুমানিক ৫টার দিকে ইজিবাইকটি মোংলা ইসলামী ব্যাংকের সামনে চৌধুরী মোড় (চার রাস্তার মোড়) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি রাস্তার ওপর উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় ইজিবাইকে থাকা শ্রমিকদের মধ্যে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারীর পা ভেঙে গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছেন বলে জানা গেছে।


দুর্ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, মোংলা পৌর শহরের এই চৌধুরী মোড়টি অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা, যেখানে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। মোড়টিতে ট্রাফিক ব্যবস্থার অভাব এবং অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে প্রায়ই পথচারী ও যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়েন। প্রশাসনের কাছে স্থানীয়রা অবিলম্বে মোড়টিতে যথাযথ ট্রাফিক ব্যবস্থা বা গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন। আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহ-১ আসনের এমপি সালমান ওমর রুবেল ত্রয়োদশ জাতীয় সংসদের

ময়মনসিংহ-১ আসনের এমপি সালমান ওমর রুবেল ত্রয়োদশ জাতীয় সংসদের