ঢাকা | বঙ্গাব্দ

মাদক, চুরি ও ফসল রক্ষা বিষয়ে ফকিরাবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
মাদক, চুরি ও ফসল রক্ষা বিষয়ে ফকিরাবাদে আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: মাদক, চুরি ও ফসল রক্ষা বিষয়ে ফকিরাবাদে আলোচনা সভা অনুষ্ঠিত
ad728
মাদককে না বলি, দুর্নীতিমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাঠের ফসল রক্ষা, চুরি প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ জুন ২০২৬) বাদ মাগরিব ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), ভেড়ামারা থানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহাজান আলী, সদস্য সচিব, ভেড়ামারা উপজেলা বিএনপি এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভেড়ামারা উপজেলা পরিষদ।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, কৃষকের মাঠের ফসল চুরি প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ এবং একটি নিরাপদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, জনপ্রতিনিধি, কৃষক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে কৃষকবৃন্দ, এলাকাবাসী ও ফকিরাবাদ একতা স্পোর্টিং ক্লাব।
বক্তারা বলেন, মাদক, চুরি ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীতাকুণ্ডে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দ

সীতাকুণ্ডে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দ