ঢাকা | বঙ্গাব্দ

ভেড়ামারায় কেএসপি'র ৬ষ্ঠ বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
ভেড়ামারায় কেএসপি'র ৬ষ্ঠ বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ভেড়ামারায় কেএসপি'র ৬ষ্ঠ বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ad728
ভেড়ামারায় ষষ্ঠতম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা বিলশুকায় অবস্থিত সাথী ফুড পার্ক এন্ড রিসোর্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও সাহিত্যিক আসমান আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ আনোয়ার-উল আজিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী, ভেড়ামারা বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডক্টর মোঃ নুরুল আমিন জসিম ও ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জুয়েল। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাথী গ্রুপের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক মোঃ আনিসুর রহমান, আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, কুষ্টিয়ার গীতিকার ও কবি পরাণ মাস্টার, পদ্মা পাড়ের কবি মনির উদ্দিন, প্রবীণ কবি মোজাম্মেল হক, কবি আশরাফুল ইসলাম চাঁদ, শাহিনুর হালিম, আব্দুল কুদ্দুস, তারিকুল ইসলাম তারেক, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী,,,হিমেল,,আব্দুল আলিম, জাহিদ হাসান, মাসুদ রানা, সহ কবি, সাহিত্যিক, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ হিমেল হোসেন

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ