ঢাকা | বঙ্গাব্দ

বেলকুচির কান্দাপাড়া গ্রামে নিজ অর্থায়নে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ফরিদুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
বেলকুচির কান্দাপাড়া গ্রামে নিজ অর্থায়নে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ফরিদুল ইসলাম ছবির ক্যাপশন: বেলকুচির কান্দাপাড়া গ্রামে নিজ অর্থায়নে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ফরিদুল ইসলাম
ad728
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম।

সোমবার (১৭ মার্চ ২০২৬) বিকেল ৪টায় তিনি ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন। এ সময় অসচ্ছল পুরুষদের জন্য লুঙ্গি এবং কিছু নগদ অর্থ প্রদান করা হয়, যাতে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

মরহুম গোলাম মোস্তফা চেয়ারম্যানের ভাতিজা এবং সমাজসেবক মো. ফরিদুল ইসলামের এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। প্রতিবছরের মতো এবারও তিনি নিজের অর্থায়নে এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাকসহ আবু হুরায়রা, রমজান, সিজান ও কনক প্রমুখ।

ফরিদুল ইসলাম বলেন, “প্রতিবছরের মতো এবারও আমার নিজ অর্থায়নে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো, বিশেষ করে ঈদের মতো আনন্দের দিনে সবাই যেন সমানভাবে আনন্দ ভাগ করে নিতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : আশিকুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা

মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা