ঢাকা | বঙ্গাব্দ

বেলকুচিতে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
বেলকুচিতে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার বিতরণ ছবির ক্যাপশন:
ad728
মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও অস্বচ্ছল পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এই জনহিতকর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। তিনি উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষের হাতে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের প্রতিটি অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ও বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও দুর্যোগ পরবর্তী সহায়তার অংশ হিসেবে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ