ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
পটুয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: পটুয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ad728
পটুয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসন-এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: তারেক হাওলাদার। সভায় মাদকবিরোধী অভিযান জোরদার করা, চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ জিহাদ হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’