ঢাকা | বঙ্গাব্দ

হালুয়াঘাটে লোডশেডিংয়ের আগুনে পুড়ছে কৃষকের স্বপ্ন: বোরো আবাদ নিয়ে চরম উদ্বেগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
হালুয়াঘাটে লোডশেডিংয়ের আগুনে পুড়ছে কৃষকের স্বপ্ন: বোরো আবাদ নিয়ে চরম উদ্বেগ ছবির ক্যাপশন:
ad728
আরিফ আহম্মেদ, হালুয়াঘাট সংবাদদাতা

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় বর্তমানে চরম বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। পল্লী বিদ্যুৎ ও পিডিবির ঘন ঘন লোডশেডিংয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজার হাজার কৃষক। চলতি বোরো মৌসুমে সেচ পাম্প সময়মতো চালাতে না পেরে ধানখেত শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মাঠের জমিতে পানি দিতে না পারায় অনেক কৃষকের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। স্থানীয় কৃষকরা জানান, দিন-রাত মিলিয়ে ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। কোনো কোনো এলাকায় টানা ৮ ঘণ্টা বা তারও বেশি সময় লোডশেডিং চলছে। ফলে বোরো ধানের জমিতে সেচ দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। যে জমিতে সোনালি ফসল ফলানোর স্বপ্ন দেখেছিলেন চাষিরা, পানির অভাবে সেখানে এখন মাটিতে ফাটল ধরতে শুরু করেছে। অনেকে রাত জেগে সেচ দেওয়ার চেষ্টা করলেও বিদ্যুৎ না থাকায় সব প্রচেষ্টাই বৃথা যাচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে এক কৃষক বলেন, “বিদ্যুৎ বিভাগ আগে থেকে সতর্ক করলে আমরা অন্তত ডিজেল পাম্প বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা নিতাম। এখন তো ধানখেত নষ্ট হওয়ার পথে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে বলে সবাই জানে, কিন্তু এভাবে লোডশেডিং চলতে থাকলে কৃষকরা কীভাবে বাঁচবে?” উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২২ হাজার হেক্টরেরও বেশি জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও এই বিদ্যুৎ সংকটে মারাত্মক ফসলহানির আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা মনে করছেন, এভাবে চলতে থাকলে ফলন অনেকাংশে কমে যাবে, যা গ্রামীণ অর্থনীতি ও দেশের খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বিদ্যুৎ সংকটের প্রতিবাদে কয়েকদিন আগে স্থানীয় বাসিন্দারা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানালেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। হালুয়াঘাটের কৃষকদের এই কষ্টের চিত্র সত্যিই অত্যন্ত উদ্বেগের। এই সংকট দ্রুত সমাধান না হলে বোরো মৌসুমে এলাকার কৃষি অর্থনীতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। ফসলের মাঠ রক্ষা ও কৃষকদের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জের আলোচিত 'মাফিয়া' নারী শেফার অন্ধকার জগতের চাঞ্চল্যক

হবিগঞ্জের আলোচিত 'মাফিয়া' নারী শেফার অন্ধকার জগতের চাঞ্চল্যক