মোঃআদর আলী পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড়দরগা থেকে জোদবাহাদী পাড়া মোর পর্যন্ত সংযোগ সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাঁচা রাস্তাটি ও ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে প্রতিদিন ৭ নং হাড়িভাসা ইউনিয়ন ও চাকলা বাজার সহ পঞ্চগড় সদর উপজেলা যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এই রাস্তাটি এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং জরুরি চিকিৎসার রোগীরা এই রাস্তা ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দ গুলোতে পানি জমে রাস্তাটি যেন এক একটি ছোটখাটো ডোবায় ও খালবিলে পরিণত হয় ।
স্থানীয় ভুক্তভোগীরা টিয়া পাড়া গ্রামের মো আবু জাফর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সরকারের কাছে দুই মুঠো ভাত চাইনা,রাস্তাটি সংস্কার চাই। এই রাস্তা দিয়ে যাতায়াত করা এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাতে বা বৃষ্টি হলে দুর্ভোগের সীমা থাকে না।
কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে হলে ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এই বেহাল দশা থাকলেও মেরামতের কোন কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
সড়কটির এমন বেহাল দশারধ কারণে পণ্য পরিবহনেও অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হচ্ছে স্থানীয় ব্যবসার ফলে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই অঞ্চলের মানুষ।
এলাকাবাসীর দাবি, দুই ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির কারণে সৃষ্ট গণদুর্ভোগ লাঘবে এবং যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অতি দ্রুত রাস্তাটি পরিদর্শনের মাধ্যমে সংস্কারের প্রয়োজনীয় এ বিষয়ে পঞ্চগড় উপজেলা প্রকৌশলীয় সাথে যোগাযোগ করলে তারা বলেন,রাস্তাটি আইডি হয়েছে “সড়কটি উন্নয়নের জন্য সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে সড়কটি সংস্কার করা হবে।
মোঃ আদর আলী