ঢাকা | বঙ্গাব্দ

ন্যাশনাল উলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মোঃ সাদ্দাম হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
ন্যাশনাল উলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মোঃ সাদ্দাম হোসেন ছবির ক্যাপশন: ন্যাশনাল উলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মোঃ সাদ্দাম হোসেন
ad728

মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া প্রতিনিধি


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন ন্যাশনাল উলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার কৃতি সন্তান মোঃ সাদ্দাম হোসেন। তার এই মনোনয়নে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। মোঃ সাদ্দাম হোসেন ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় গড়ে তুলেছেন। তিনি নারায়ণগঞ্জের সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করার পর ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল এবং ঢাকার জামিয়া খিদমাতুল কোরআন থেকে দাওরা সম্পন্ন করেন। শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষাতেও তিনি সমান পারদর্শী। তিনি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া থেকে এমপিএইচ (চক্ষু বিদ্যা) এবং ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট থেকে ডিএমএফ ডিগ্রি অর্জন করেছেন।


বর্তমানে মোঃ সাদ্দাম হোসেন ময়মনসিংহের ত্রিশাল ডায়াগনস্টিক এন্ড আই কেয়ার সেন্টারে জনস্বাস্থ্য (দৃষ্টি-স্বাস্থ্য) পরামর্শক এবং প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদানকারী হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি নারী শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি চাঁদপুরের কচুয়ায় ‘বায়েক মোড় তালিমুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসা’ এবং কুমিল্লার দাউদকান্দিতে ‘ফজিলাতুন্নেছা হিফজ-দাওরায়ে হাদিস আদর্শ মহিলা মাদ্রাসা’—এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ মানুষের দৃষ্টি-স্বাস্থ্য সেবায় তার এই নিরলস প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।


রাজনৈতিক জীবনে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কচুয়া উপজেলা (১নং সাচার ইউনিয়ন) সহ-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এই সক্রিয় অবস্থান তাকে ন্যাশনাল উলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, ধর্মীয় জ্ঞান, আধুনিক শিক্ষা ও জনস্বাস্থ্য সেবার বিস্তৃত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নতুন দায়িত্বে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নবনিযুক্ত এই নেতাও দেশের মানুষের কল্যাণে এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সীতাকুণ্ড পোশাক বাজার কে ৩০,০০০ টাকা জরিমান

সীতাকুণ্ড পোশাক বাজার কে ৩০,০০০ টাকা জরিমান