ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে পুকুর দখল ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
কুলিয়ারচরে পুকুর দখল ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর এলাকায় পুকুর দখল ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার পশ্চিম তারাকান্দি গ্রামের মৃত সেকান্দর আলী মাস্টারের ছেলে মোঃ নোমান মিয়া।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাজরা বাসস্ট্যান্ড এলাকায় বাজরা তারাকান্দি বাজার বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নোমান মিয়া বলেন,

“আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি এক প্রভাবশালী ব্যক্তি মিথ্যা তথ্য প্রচার করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।”

তিনি আরও বলেন,

“আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি কারও পুকুর দখল করিনি, কারও কাছ থেকে চাঁদাও দাবি করিনি। মিথ্যা অভিযোগ এনে আমার সম্মানহানি ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।”

নোমান মিয়া দাবি করেন, মনোহরপুর এলাকার ওই পুকুরের কিছু অংশ তার ক্রয়কৃত এবং অবশিষ্ট অংশ অন্যান্য মালিকদের কাছ থেকে লিজ নেওয়া। তার ভাষায়,

“হানিফ মিয়ার গং কখনোই এই পুকুরের প্রকৃত মালিক নন। বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা পুকুরটি দখল করে রেখেছিল। এখন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।”

তিনি আরও বলেন,

“আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি জোর করে পুকুর দখল করেছি বা চাঁদা দাবি করেছি, তবে আইনগত শাস্তি মেনে নিতে প্রস্তুত। কিন্তু যে মিথ্যা অভিযোগে আমাকে জড়ানো হয়েছে, তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এ সময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান— প্রকৃত ঘটনা তদন্ত করে মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজরা তারাকান্দি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মহরম আলী মেম্বার, উপজেলা বিএনপি’র ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম লিটন, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাফি উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকাবাসী।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ার দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ার দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০