ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন: আকাশপথে ড্রোনে চলছে কড়া নজরদারি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন: আকাশপথে ড্রোনে চলছে কড়া নজরদারি ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
ইলিয়াছ আলী মাসুক, স্টাফ রিপোর্টার (হবিগঞ্জ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে হবিগঞ্জ জেলাজুড়ে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুর থেকে জেলার ৯টি উপজেলায় বিজিবি সদস্যরা টহল জোরদার করেছেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ড্রোন ও উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা ব্যবহার করে নির্বাচনী এলাকাগুলোতে আকাশপথে কড়া নজরদারি চালানো হচ্ছে।

শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করা এবং জনমনে স্বস্তি বজায় রাখার লক্ষ্যে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা জেলা প্রশাসনের নির্দেশনায় কাজ করবেন। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এবং নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিজিবি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমানসহ বিজিবির পদস্থ কর্মকর্তাবৃন্দ।

বিজিবি কর্মকর্তারা জানান, নির্বাচনের দিন এবং পরবর্তী কয়েক দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে মোতায়েন থাকবেন। সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে নিয়মিত টহল তদারকি করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ