ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটের দালালি করতে গিয়ে ডিবি পুলিশের হাতে ৩ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2025 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটের দালালি করতে গিয়ে ডিবি পুলিশের হাতে ৩ জন আটক ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে তিনজন কালোবাজারীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার০৪ নভেম্বর ২০২৫ইং সকাল ০৯টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায়। এ সময় ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে বেশ কিছু ট্রেনের টিকিট ও টিকিট বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, 
১️। শুক্কুর মিয়া (৩০)পিতা – আকবর মিয়া, মাতা – মৃত জহুরা খাতুন
সাং – কাজীপাড়া, বর্তমান সাং – উত্তর মৌড়াইল

২️। আব্দুল হাকিম (৪৫)
পিতা – দানু মিয়া, মাতা – সাজেদা বেগম
সাং – বিয়াল্লিশ্বর

৩️। মোঃ কালু মিয়া (৪০)
পিতা – মৃত সাচ্চু মিয়া, মাতা – কোহিনুর বেগম
সাং – সরকারপাড়া, বর্তমান সাং – উত্তর মৌড়াইল, থানা – ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা – ব্রাহ্মণবাড়িয়া।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ব্রাহ্মণবাড়িয়া।

নিউজটি পোস্ট করেছেন : তানভীর ভুঁইয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচন

রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচন