ঢাকা | বঙ্গাব্দ

কামারখন্দে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার কেচু গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2026 ইং
কামারখন্দে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার কেচু গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728
সেলিম রেজা, জেলা প্রতিনিধি,  সিরাজগঞ্জ


সিরাজগঞ্জের কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত রাশেদুল ইসলাম কেচু (৩৮)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন তার স্বজনরা। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


রোববার (১ মার্চ) বিকেলে পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক রাশেদুল ইসলাম কেচু কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, কেচু দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান করতেন না। তার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে ওঠেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তিনি নিজ বাড়িতে এলে স্বজনদের সহযোগিতায় তাকে আটক করা হয় এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।


পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।


কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, কেচুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য