দৈনিক চ্যানেল দিগন্ত
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিলাহাটিতে ফরম পূরণে গাফিলতির অভিযোগ, সমঝোতা নিয়ে নতুন বিতর্কে জেইউ ফাজিল মাদ্রাসা

আপেল বসুনীয়া, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর চিলাহাটি জেইউ ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে এক শিক্ষার্থীর দাখিল পরীক্ষার ফরম পূরণে গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ফরম পূরণের জন্য টাকা গ্রহণ করা হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফরম জমা না হওয়ায় সে চলতি বছরের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনার পর সহকারী মৌলভী ইব্রাহিম মিয়া স্ট্যাম্পের মাধ্যমে নিজের দায় স্বীকার করে আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণ পর্যন্ত শিক্ষার্থীর যাবতীয় খরচ বহনের অঙ্গীকার করেন। তবে পরবর্তীতে একটি প্রভাবশালী মহলের মধ্যস্থতায় আর্থিক সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, মাদ্রাসাটিতে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম চলে আসছে। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ফরম পূরণে ভুল তথ্য সংযুক্ত করা এবং পরবর্তীতে সংশোধনের নামে অর্থ গ্রহণের অভিযোগও রয়েছে। এসব কারণে শিক্ষার্থীদের দাখিল, আলিম ও ফাজিল সনদ সংশোধনে অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় বলে দাবি তাদের।

স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

মন্দিরের জমি দখল ও রাস্তা বন্ধ করার অভিযোগ আ.লীগ নেত্রীর স্ব

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

বিএনপির সঙ্গে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে: আসিফ মা

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

সামাজিক অপরাধ প্রতিরোধে চিলাহাটিতে বিট পুলিশিং সভা

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

পটুয়াখালীর দশমিনায় মাদক দমনে কঠোর অবস্থানে ওসি আতিকুল ইসলাম

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

ব্রাহ্মণবাড়িয়ায় জিজাজো থ্রি-হুইলার শোরুম ‘হাসান এন্টারপ্রাইজ

17

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভি

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20