নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চার নং নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নাগরপুরের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বাদ মাগরিব নাগরপুর উপজেলার দুয়াজানী মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দুয়াজানী গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণে সাবেক অধ্যক্ষ আফসার আলীর সভাপতিত্বে নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদের সঞ্চালনায় এক উঠান বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। 

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নজরুল ইসলাম দুয়াজানী গ্রামের কৃতি সন্তান। তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক কর্মী। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেন এবং নাগরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।  বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগরপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং নাগরপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকার কারণে নজরুল ইসলাম ইতোমধ্যে নাগরপুর ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন। তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ ও ভোটারদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া, ৩নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য নার্গিস আক্তার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ ইসহাক মিয়া, মোঃ বাবুল হোসেন প্রমূখ।

এছাড়া উক্ত উঠান বৈঠকে দুয়াজানী গ্রামবাসী সহ নাগরপুর সদর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সঙ্গে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে: আসিফ মা

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

ব্রাহ্মণবাড়িয়ায় জিজাজো থ্রি-হুইলার শোরুম ‘হাসান এন্টারপ্রাইজ

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

যাঁরা টাকা উইথড্র করে চলে গেলেন, তাঁরা কারা—ইসলামী ব্যাংক প্

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20