দৈনিক চ্যানেল দিগন্ত
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সন্দ্বীপে আহত শিক্ষার্থীকে সহায়তা না করার অভিযোগ, ক্ষোভ অভিভাবকদের

মোঃ আনোয়ার হোসাইন
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের মগধরা মফিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ এক শিক্ষার্থী আহত হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তানহা (রোল নং-১৯) প্রতিদিনের মতো বুধবার (১০ জুন) বিদ্যালয়ে উপস্থিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা ও দৌড়াদৌড়ির সময় সে হঠাৎ পড়ে গিয়ে আহত হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে কোনো শিক্ষক বা কর্মচারী প্রয়োজনীয় সহায়তা করেননি। এমনকি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার ক্ষেত্রেও অবহেলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আহত হওয়ার পর তানহা নিজেই বিদ্যালয় ত্যাগ করে পাশের পেলিশ্যাবাজার এলাকায় গিয়ে একটি ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।

এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলেন, বিদ্যালয়ে অধ্যয়নরত শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনার সময় দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করা বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশে দুইবার ২য় স্থান

6

ফখরুল ইসলাম যেমন ‘ইসলাম’ নয়, ইসলামী ব্যাংক-জামায়াতও ‘ইসলাম

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

মন্দিরের জমি দখল ও রাস্তা বন্ধ করার অভিযোগ আ.লীগ নেত্রীর স্ব

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত অ্

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

ভেড়ামারায় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

16

ব্রাহ্মণবাড়িয়ায় জিজাজো থ্রি-হুইলার শোরুম ‘হাসান এন্টারপ্রাইজ

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20