দৈনিক চ্যানেল দিগন্ত
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির সঙ্গে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে: আসিফ মাহমুদ

বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও সরকারের একটা অংশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চবিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন।

আওয়ামী লীগের নেতারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে শোনা যাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে মতামত জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘এই সরকার তো অনেকে মিলে চালাচ্ছে। আওয়ামী লীগেরও কিছু “সফট সাপোর্টার” এই সরকারে আছে। আমরা দেখি, এই সরকারের একটা অংশ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের নেতারা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারেন, যাঁরা আওয়ামী লীগের পোস্টেড আছেন বা আওয়ামী লীগ করতেন, করেন—সেটা নিয়ে আলাপ করছে। আবার সরকারের একজন উপদেষ্টাকে দেখছি, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে।’

এনসিপির এই নেতা এ বিষয়ে আরও বলেন, ‘সরকারের দিক থেকে আসলে মেসেজটা পরিষ্কার না। আমাদের মনে হয় যে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে বিএনপির সাথে সাথে। কারণ, এটার তো প্রশ্নই ওঠার কথা না যে একটা নিষিদ্ধ সংগঠনের নেতারা কীভাবে নির্বাচন অংশগ্রহণ করতে পারেন। কার্যক্রম নিষিদ্ধ মানে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। তাদের “পোস্টেড” নেতা-কর্মীদেরও সব ধরনের কার্যক্রম, নির্বাচন অংশগ্রহণ—এসব কিছু নিষিদ্ধ হওয়া উচিত।’

বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, এটা সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। আমরা আসলে অন্তর্বর্তী সরকারের আমলেও এত মিছিল দেখি নাই। যদিও বলা হতো অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছে না, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারছে না। আমরা দেখছি, এখন আরও দুর্বল অবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা (বর্তমান সরকার) আরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারছে না। ঢাকায় থানায় থানায় মিছিল হচ্ছে, এটা আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারের ব্যর্থতা।’

সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক নির্বাচনী প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, তাঁরা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে তাঁরা মেয়র হওয়ার যোগ্য নন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপি-সমর্থিত এই মেয়র প্রার্থী বলেন, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। জোটগতভাবে নির্বাচনে যাবে কি না, তা তফসিলের পর দলগুলোর সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্দিরের জমি দখল ও রাস্তা বন্ধ করার অভিযোগ আ.লীগ নেত্রীর স্ব

1

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশে দুইবার ২য় স্থান

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

চিলাহাটিতে ফরম পূরণে গাফিলতির অভিযোগ, সমঝোতা নিয়ে নতুন বিতর

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ

20