ঢাকা | বঙ্গাব্দ

সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব: সরকারি পুকুর কেটে মাটি পাচার, ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব: সরকারি পুকুর কেটে মাটি পাচার, ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব: সরকারি পুকুর কেটে মাটি পাচার, ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা
ad728

মিরু হাসান
স্টাফ রিপোর্টার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রভাব খাটিয়ে সরকারি পুকুর দখল ও অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে চলা এ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের নতুন এলাকার শাহী মসজিদের পাশের সরকারি পুকুরে কয়েকদিন ধরে গোপনে মাটি কাটা হচ্ছিল। অভিযোগ রয়েছে, গভীর রাতে উত্তোলিত মাটি ট্রাকযোগে পাশের একটি ইটভাটায় নেওয়া হতো। এতে পুকুরের স্বাভাবিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং পাশের সড়ক ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়, যা স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

অভিযোগে বলা হয়, শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আজাহারুল ইসলাম সাজ্জাদ পুকুরটিকে মসজিদের সম্পত্তি দাবি করে প্রভাব বিস্তার করে এ কার্যক্রম পরিচালনা করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

পরবর্তীতে এক বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসন সরেজমিনে তদন্ত করে সত্যতা পায়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, সরকারি সম্পত্তি দখল বা ক্ষতিসাধনের সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি সান্তাহার এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরবে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্য

ভৈরবে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্য