ঢাকা | বঙ্গাব্দ

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন: স্মৃতিচারণ ও অনুপ্রেরণার মিলনমেলা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন: স্মৃতিচারণ ও অনুপ্রেরণার মিলনমেলা ছবির ক্যাপশন: বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন: স্মৃতিচারণ ও অনুপ্রেরণার মিলনমেলা
ad728

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ঐতিহ্যবাহী বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী (৬০ বছর পূর্তি) সোমবার (২৩ মার্চ) অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। সকাল ১০টায় বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহিন আলম। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।


অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের আবেগঘন স্মৃতিচারণ। ফিরে দেখা স্কুল জীবনের অম্লান স্মৃতির পাশাপাশি তারা বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই জীবন সার্থক হয় না; কঠোর পরিশ্রম ও বড় স্বপ্ন দেখার মানসিকতা থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।


সাবেক শিক্ষার্থীরা তাদের বক্তব্যে আরও বলেন, "জীবনে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ম্যাজিস্ট্রেট হওয়াটাই সাফল্যের শেষ কথা নয়—প্রকৃত সফলতা নিহিত রয়েছে একজন দেশপ্রেমিক ও ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার মধ্যে।"


দীর্ঘদিন পর বিদ্যালয়ের পুরনো বন্ধুদের কাছে পেয়ে অনেক প্রাক্তন শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদ্যালয় প্রাঙ্গণ যেন রূপ নিয়েছিল পুনর্মিলনী মেলায়। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও অনুপ্রেরণাদায়ক, যা আগত অতিথিদের মাঝে নতুন করে উদ্দীপনা জুগিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : শামীম রেজা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন