ঢাকা | বঙ্গাব্দ

“আল্লাহর বিধান মানার মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব” — এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
“আল্লাহর বিধান মানার মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব” — এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ছবির ক্যাপশন: “আল্লাহর বিধান মানার মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব” — এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল
ad728
মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া প্রতিনিধি

শুধু মাত্র আল্লাহর বিধান মানার মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

শনিবার (৭ মার্চ) বিকাল ৪টায় কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল বলেন, মানবজাতির শান্তি ও কল্যাণের জন্য আল্লাহ তায়ালা যে বিধান দিয়েছেন, তা মেনে চলার বিকল্প নেই। সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা হলেই দুর্নীতি, অন্যায় ও অবিচার দূর হয়ে একটি কল্যাণমুখী সমাজ গড়ে উঠবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। তিনি তার বক্তব্যে বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ইসলামের আদর্শ অনুসরণ করা সময়ের দাবি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মিসবাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কচুয়া উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির প্রধান, সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা সহ-সভাপতি অধ্যাপক নওশের আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা আনিসুর রহমান, এনসিপি নেতা আহমেদ সজীব, জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীতাকুণ্ডে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দ

সীতাকুণ্ডে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দ