সাভারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করেন সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ শাহীন।
ঈদ উৎসবের আনন্দের ছোঁয়া পৌঁছে দিতে এলাকার প্রায় পরিবারকে পোলাও চাল, ১টি মুরগি, ১ প্যাকেট সেমাইসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিন হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আল মনসুর রবি। আরও উপস্থিত ছিলেন সাভার থানা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার পারভেজ এবং সাভার ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
মোঃ হিরণ চৌধুরী