ঢাকা | বঙ্গাব্দ

শিবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
শিবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: শিবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা
ad728

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি


নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রাম ও বাঘাবো ইউনিয়নের নাওহালা টেক এলাকায় এই অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শিবপুর মডেল থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন। অভিযানে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা এবং মাটি পরিবহনের প্রস্তুতিকালে দুটি ড্রাম ট্রাক আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ভ্রাম্যমাণ আদালত সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।


সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম জানান, চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের দৃষ্টিনন্দন পার্ক সংলগ্ন খালপাড় এলাকায় এবং বাঘাবো ইউনিয়নের নাওহালা টেকের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অসাধু চক্র মাটি কাটার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনকালে সত্যতা মেলায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ ও ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী তাৎক্ষণিকভাবে এই অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের এই আকস্মিক অভিযানে এলাকায় অবৈধ মাটি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


উপজেলা প্রশাসন শিবপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়েছে


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত