ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: এমপি মঞ্জু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: এমপি মঞ্জু ছবির ক্যাপশন: বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: এমপি মঞ্জু
ad728

মোঃ নাজমুল ইসলাম (মিলন), দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু বলেছেন, বীরগঞ্জের মানুষের মৌলিক চাহিদার অন্যতম প্রধান কেন্দ্র হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একে জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মঞ্জু স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ দেওয়া হবে না। তিনি হাসপাতালের এক্স-রে এবং ডেন্টাল ইউনিটসহ দীর্ঘদিন অকেজো থাকা সরঞ্জামগুলো দ্রুত সচল করার নির্দেশ দেন।


পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের ওষুধ সরবরাহ পরিস্থিতি, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রোগীদের জন্য মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সঠিক রোগ নির্ণয় ও মানসম্মত চিকিৎসা পরিবেশ বজায় রাখতে হবে। তিনি ঘোষণা দেন যে, নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করতে তিনি নিয়মিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান তিনি দৃশ্যমান উন্নয়ন কাজের মাধ্যমেই দিতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন।


মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ও সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলামসহ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় বক্তারা বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে এমপির হস্তক্ষেপ কামনা করেন। পরিদর্শন শেষে এমপি মঞ্জু হাসপাতালের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সরকারি বরাদ্দ নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন