ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ছবির ক্যাপশন: নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ad728
নিজস্ব প্রতিবেদক, শিবপুর

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার। সভায় বক্তারা নারী শিক্ষার গুরুত্ব, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে নারীর সমঅধিকার নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমুখ। সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়া সফল নারীদের উদাহরণ টেনে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং নারী-পুরুষের বৈষম্য দূর করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

উক্ত আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি পালনের মাধ্যমে নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষভাগে সকল নারী ও উপস্থিত সুধীজনদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন