ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে ছাত্রনেতার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
ঝিনাইদহে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে ছাত্রনেতার মৃত্যু ছবির ক্যাপশন: ঝিনাইদহে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে ছাত্রনেতার মৃত্যু
ad728

ঝিনাইদহ প্রতিনিধি


ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন ‘সৃজনী হারুন’ এর মালিকানাধীন তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে নিরব নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন স্থানীয় নেতা বলে জানা গেছে। আজ রোববার (৮ মার্চ ২০২৬) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিরব ওই ফিলিং স্টেশনে তেল নিতে গেলে সিরিয়াল বা তেল দেওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিতণ্ডা চরম আকার ধারণ করলে পাম্পে কর্মরত কর্মচারীরা উত্তেজিত হয়ে নিরবকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।


হামলাকারীরা নিরবকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন। নিহত নিরবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা এ সময় ফিলিং স্টেশনটির সামনে বিচার দাবিতে জড়ো হতে থাকে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।


খবর পেয়ে ঝিনাইদহ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কর্মচারীরা পলাতক থাকলেও তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ