মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে উপহার ও অনুদান প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
এ উপলক্ষে আলীকদম আয়শা ছিদ্দিকা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
তাদের সম্মাননা ও সহায়তা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পরিষদ সবসময় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি তাদের হাতে ঈদ উপহার ও অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনরা জেলা পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মান জানাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দৈনিক চ্যানেল দিগন্ত