ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে কাশিয়ানীতে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
গোপালগঞ্জে কাশিয়ানীতে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ছবির ক্যাপশন: গোপালগঞ্জে কাশিয়ানীতে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল
ad728
লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে 'কাশিয়ানী সাংবাদিক পরিষদের' উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভাটিয়াপাড়া এসবি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কাশিয়ানী সাংবাদিক পরিষদের সংবাদকর্মীরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। তারা সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার কথাও জনগণের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে কাশিয়ানী সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান