ঢাকা | বঙ্গাব্দ

সাভারে বিএনপি কর্মীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন কাউন্সিলর পদপ্রার্থী রাসেল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
সাভারে বিএনপি কর্মীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন কাউন্সিলর পদপ্রার্থী রাসেল ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
মো. হিরন চৌধুরী, সাভার প্রতিনিধি

সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের পলুর মার্কেট সংলগ্ন ইলু মার্কেট রোডে বিএনপি কর্মী পরেশ কস্তার এক নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারি ২০২৬) এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাভার পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব মো. রাশেদুল ইসলাম রাসেল।

উদ্বোধনকালে কাউন্সিলর পদপ্রার্থী রাসেল বলেন, "তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করবে। এই কার্যালয়টি এলাকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং দলীয় কর্মকাণ্ড পরিচালনার একটি মিলনস্থল হিসেবে কাজ করবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মজিবুর রহমান তালুকদার, অসীম সরকার, পলাশ কস্তা, সনি কস্তা, মোহাম্মদ জাকির হোসেন, মো. মেহেদী হাসান রাজন এবং মানিক গোমেজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কার্যালয় উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, এই কার্যালয়টি চালু হওয়ার ফলে ৮ নং ওয়ার্ডে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ধানের তুষের বস্তায় লুকানো দেড় কো

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ধানের তুষের বস্তায় লুকানো দেড় কো