ঢাকা | বঙ্গাব্দ

সাচার দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
সাচার দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ছবির ক্যাপশন:
ad728
মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সাচার দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নমূলক কাজের লক্ষ্যে কবর জিয়ারত ও পরিদর্শন করেছেন এলাকার নেতৃবৃন্দ ও মুসল্লিরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদগাহ ও কবরস্থান প্রাঙ্গণ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ঈদগাহ সম্প্রসারণ, সংস্কার এবং কবরস্থানের সার্বিক উন্নয়ন নিয়ে উপস্থিতদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ঈদগাহের সীমানা নির্ধারণ, পাকা বাউন্ডারি দেয়াল নির্মাণ, কবরস্থানে একটি প্রবেশদ্বার (গেইট) স্থাপন এবং ঈদগাহে একটি মেহরাব নির্মাণের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা শেষে সাচার মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু তালিবের নেতৃত্বে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তিনি কবরস্থানে শায়িত সকল মরহুমের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন ১নং সাচার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমির হোসেন মুন্সী, সাচার মুন্সিবাড়ি জামে মসজিদের সেক্রেটারি মোস্তফা কামাল, রামের দীঘিরপাড় জামে মসজিদের সভাপতি আবু সুফিয়ান, বাইতুল রিয়াজুল জান্নাহ জামে মসজিদের সভাপতি ক্বারী আব্দুস সাত্তার, যুবসমাজের প্রতিনিধি মোঃ রাসেল মিয়া, সমাজসেবক মোঃ শফিউল্লাহ, মোঃ চারু মিয়া, গোফরান উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়িত হলে ধর্মীয় কার্যক্রম ও জনসাধারণের সুবিধা আরও বৃদ্ধি পাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র জুম্মা মুবারক

আজ পবিত্র জুম্মা মুবারক