ঢাকা | বঙ্গাব্দ

নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ: ‘গণভোটে হ্যাঁ বলুন’ আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ: ‘গণভোটে হ্যাঁ বলুন’ আহ্বান ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

"গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে"—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নাগরপুর সদর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট তুলে দেন ছাত্র নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় নেতা আরমান খান, সোনা মিয়া এবং মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নাগরপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটে জনগণের প্রত্যক্ষ মতামতই হবে দেশের ভবিষ্যতের ‘চাবি’। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করতে হবে।”

লিফলেট বিতরণের সময় স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বাজার এলাকা প্রদক্ষিণ শেষে কর্মসূচিটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিশোরগঞ্জের বিএনপির নেতা এডঃ ফয়জুল করিম আওয়ামীলীগে যোগদান কর

কিশোরগঞ্জের বিএনপির নেতা এডঃ ফয়জুল করিম আওয়ামীলীগে যোগদান কর