ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ অসহায় পরিবারগুলোর হাতে সেমাই, চিনি, চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি আমিনুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ খাদেমুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোলায়েম হোসেন এবং অর্থ সম্পাদক হাজী মকবুল হোসেন।
সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা প্রতি বছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ঈদের আনন্দ যেন সবার ঘরে সমানভাবে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, জ্যেষ্ঠ নাগরিক পরিষদ কেবল একটি সংগঠন নয়, এটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি পরিবার। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জ্যেষ্ঠ নাগরিক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ হিমেল হোসেন