ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সম্পাদক তারিক আহমেদ ও সহ-সম্পাদক তারিক রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মোলায়েম স্যার, মোঃ গোলাম মোস্তফা রুবেল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. একরামুল হক। সভায় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের মেডিকেল অফিসার, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অংশগ্রহণ করেন।
দৈনিক চ্যানেল দিগন্ত