ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে তীব্র যানজট

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
কটিয়াদীতে তীব্র যানজট ছবির ক্যাপশন: কটিয়াদীতে তীব্র যানজট
ad728

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসস্ট্যান্ডে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীসাধারণ। যানজটের কারণে চলাফেরায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। কটিয়াদী বাসস্ট্যান্ডে যানজট যেন নিত্যদিনের সঙ্গী।


কটিয়াদী বাসস্ট্যান্ডটি কিশোরগঞ্জ জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। কিশোরগঞ্জ-ঢাকা-সিলেট-ব্রাহ্মণবাড়িয়া সড়কের সকল যানবাহন চলাচলের অন্যতম ভায়া বাসস্ট্যান্ড হলো কটিয়াদী উপজেলা বাসস্ট্যান্ড। দৈনিক শতাধিক বাস, ট্রাক, সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন এই বাসস্ট্যান্ড দিয়ে যাতায়ত করে।


কটিয়াদী বাসস্ট্যান্ডটি পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত। পাঁচটি রাস্তার সংযোগস্থল হওয়ায় এই বাসস্ট্যান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নেই কোনো ট্রাফিক ব্যবস্থাপনা। পাঁচ রাস্তার মোড় হওয়ায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে নিজের ইচ্ছামতো। ফলে প্রতিদিন সৃষ্টি হয় তীব্র যানজট। তীব্র যানজটের ফলে বিভিন্ন যানবাহনের যাত্রীসহ সাধারণ পথচারীরা ভীষণ কষ্টের শিকার হচ্ছেন।


কটিয়াদী বাসস্ট্যান্ডে ট্রাফিক ব্যবস্থা চালু এবং ওভারব্রিজ নির্মাণ করা হলে যাত্রী ও সাধারণ জনগণ নির্বিঘ্নে রাস্তা পারাপার হতে পারবে। এতে করে রক্ষা পাবে যানজট নামক বিড়ম্বনা থেকে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফরমান উল্লাহ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের