ঢাকা | বঙ্গাব্দ

ঈদগাঁও উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
ঈদগাঁও উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ঈদগাঁও উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ad728
নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও 

বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি,ঈদগাঁও উপজেলা শাখা উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৮ মার্চ (রবিবার) ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার ৩ সদর,রামু ঈদগাঁও আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ার ম্যান আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর। 

ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মাঝে অংশ নেন- ঈদগাঁও বিএনপি সভাপতি আবদু ছিদ্দিক, জালালাবাদ সভাপতি নুরুল আলম,ইসলামাবাদ সভাপতি হুমায়ুন কবির কোম্পানী,পোকখালী সভাপতি সেলিম উল্লাহ, ইসলামপুর সভাপতি মাস্টার আবদুল কাদের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,পোকখালী সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। 

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি,ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হাকিম, বিএনপির নেতা মমতাজুল হক,হারুনর রশীদ, মামুন সিরাজুল মজিদ, আজমগীর কামাল উদ্দিন,বেলাল উদ্দিন, আজিজুল হক রুবেল, আবুহেনা,ছাত্রদল নেতা সাজ্জাদুল হক, আনিছুর রহমান,সোহেল রানা, সাইফুল ইসলাম,হাবিব উল্লাহসহ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা বিপুল সংখ্যক সাধারণ মানুষ ইফতার মাহফিলে শরীক হন। 

দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন