ঢাকা | বঙ্গাব্দ

ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট ছবির ক্যাপশন: ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট
ad728
কক্সবাজার প্রতিনিধি

ঈদগাও উপজেলার ঈদগাও ইউনিয়নে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের লালশরিয়া পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পরিবার রমজানের চেহরি শেষ করে নামাজের অপেক্ষা করছিলেন, এসময় ঠিক আজানের আগ মুহুর্তে সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙ্গে বাসায় ঢুকে পড়ে। পরে অস্ত্র ঠেকিয়ে বাসায় থাকা নগদ ৬ লক্ষ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল লোট করে নিয়ে গেছে। এ ঘটনায় সর্ব শান্ত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। 

এ বিষয়ে স্থানীয় জসিম উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষনিক ঈদগাঁও থানার ওসিকে জানানো হলে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেন থানা পুলিশের একটি টিম।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ডাকাতির বিষয়টি তদন্তাধীন আছে আমরা শিঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটা

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটা