দৈনিক চ্যানেল দিগন্ত
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি: স্পিকার

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হাস্যরসের ছলে সরকার দলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বলেন, আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ মন্ত্রী কেন নাটোরে বিয়ে করে নাই?

বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন কার্যপ্রণালি বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপুর্ণ নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবে পর স্পিকার এ কথা বলেন সরকার দলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। এ সময় সংসদ সদস্যদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

নোটিশের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা দিয়া ২০০৫ সালে নাটোরে গ্যাস দেওয়ার জন্য ওখানে উত্তরাঞ্চল গ্যাস সঞ্চালন কোম্পানি গঠন করেছিলেন এবং সেই কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারে এসে সেই কাজটা বন্ধ করে দিয়েছে এবং সেই সময় এই কাজটা করতে মাত্র ৮১ হাজার কোটি টাকা লাগতো কিন্তু তারা ২০১২ সালে এই প্রকল্পটি বন্ধ করে দেয়। এখন আমাদের দেশে গ্যাসের সঞ্চালন কমেই কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার গত ১৭/১৮ বছর একটা কূপও খনন করে নাই। এই ১৭/১৮ বছরে যদি বছরে যদি চারটি করে কূপ খনন করত আমি মনে করি আমাদের দেশে গ্যাস আছে এবং গ্যাসের উত্তোলন হতো। শুধু তাই না উনারা সমুদ্র বিজয় করছিলেন। সমুদ্র বিজয় করে কত রকমের আতশবাসী জ্বালিয়েছিল কিন্তু সমুদ্রের নিচে যে গ্যাস আছে, তেল আছে, সেটা আহরণ করেন নাই।

মন্ত্রী বলেন, আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের নির্বাচনী ওয়াদা এবং আমাদের ১৮০ দিনের যে পরিকল্পনা অনুসারে আমরা আমাদের বাংলাদেশের অপশোর এবং অনশোর গ্যাস উত্তোলন করার জন্য অলরেডি আমরা পেপারে বলছি পেপারে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশি বিদেশি কোম্পানিকে। এই গ্যাস উত্তোলন করার জন্য এগিয়ে আসার জন্য এবং আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে অতি দ্রুত আমাদের পাপেক্সের যে কয়টা কূপ আছে আরও পাঁচটা কূপ সংযুক্ত করে আমরা আমাদের কূপ খনন করে দ্রুত বাংলাদেশের গ্যাসের যে পরিস্থিতি উত্তরণ করার জন্য।

মন্ত্রী আরও বলেন, এখন নাটর বাংলা ভাষায় আমার শ্বশুরবাড়ি এখানে তো গ্যাস দিতেই হবে কিন্তু যখন গ্যাস পাব এই যে আমরা গ্যাস উত্তোলনের চেষ্টা করছি যখন গ্যাস পাব দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কাজ শুরু করে দিয়ে গিয়েছিলেন আমরা ইনশাল্লাহ সেটাকে শেষ করব।

আলোচনায় অংশ নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলূ বলেন, আসলে উনি নিজেই স্বীকার করেছেন বা আপনি (স্পিকার) নিজেও জানেন যে আমি এর আগেও বলেছি উত্তরে। সেটা হচ্ছে নাটোর অ্যাকচুয়ালি ঐতিহ্যবাহী বনলতা সেন। আপনি জানেন রানী ভবানীর নাটর একসময় এই রানী ভবানী সৈন্য দিয়ে নোয়াসিরা দলকে সাহায্য করেছিল। তো এটা একটা ঐতিহ্যবাহী শহর। এই শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার সাড়ে তিন বছরের শাসন আমলে ১৩বার রাত্রি যাপন করেছেন উত্তরা গণভবনে। উনি এতই গুরুত্ব দিয়েছেন তার শাসন আমলে এবং বেগম খালেদা জিয়াও নাটোরে তিনদিন রাত্রি যাপন করেছেন। আমি মনে করি নাটর একটা গুরুত্বপূর্ণ এবং আমার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে অসংখ্যবার নাটরে গিয়েছেন উনিও রাত্রি যাপন করেছেন। আমি এই সমস্ত দিক বিবেচনা করি যেহেতু উনি আমার দুলাভাই, উনি নাটরে বিয়ে করেছেন এবং নাটোরে জনগণের প্রত্যাশা উনি ওই পলিটিক্যাল কথা বললেন। উনাকেই বলতে হবে যেহেতু নাটোর দিয়ে রাজশাহীতে গ্যাস গিয়েছে নাটোরের উপর দিয়ে। যেহেতু ফ্যাসিস্ট সরকার শাসন আমলে আপনারা জানেন জবাবদিহিতা ছিল না। আর নাটোরে যারা রাজনীতিবিদ ছিল সন্ত্রাসী এদের ভোটে কখনও এমপি হয় নাই। যার জন্য প্রয়োজন বোধ করে নাই। কিন্তু এখন যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট এসেছে আর আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী উনিও একজন রাজনীতি পরিবার থেকে এসেছেন, আমাদের প্রত্যাশা নাটোরের মানুষের, উনি কবে নাগাদ… যেহেতু নাটোরে গ্যাস গিয়েছে। কবে নাগাত গ্যাসের সংযোগ দিবেন? এটাই তার কাছে আমি প্রশ্ন করছি।

স্পিকার বিদ্যুৎ মন্ত্রীকে বলেন, মন্ত্রী কবে নাগাদ গ্যাস দেবেন।

এ সময় দাঁড়িয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, আমাদের সাহেব যেভাবে বললেন এত মানে শ্বশুরবাড়ির আবদার হয়ে গেল। আমি তো বলেছি আমি তো বলেছি যে আমরা কেবল কূপ খনন করা শুরু করেছি, আমরা টেন্ডার আহ্বান করেছি যাতে বাংলাদেশে ইন্টেনসিভ এক্সপ্লোরেশন করা হয় এবং গ্যাস আবিষ্কার করা হয়। গ্যাস আবিষ্কার হওয়ায় এই কোটি টাকার যে প্রকল্পটা বন্ধ হয়ে গেছে। আমি আশা করি আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই নাটোরে গ্যাস যাবে এবং উদ্বোধন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

ভেড়ামারায় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

2

গ্রীন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার বৃক্ষরোপণ কর্মসূচি: পরিব

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত অ্

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

যাঁরা টাকা উইথড্র করে চলে গেলেন, তাঁরা কারা—ইসলামী ব্যাংক প্

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20