ঢাকা | বঙ্গাব্দ

বিজয়নগরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
বিজয়নগরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন: বিজয়নগরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ad728
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সাংবাদিক সারোয়ার হাজারী পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে. ফজলুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের বিজয়নগর প্রতিনিধি এস.এম. জহিরুল আলম চৌধুরী (টিপু)। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শাহ, সাদেকুল ইসলাম ভূঞা, মহসিন আলী, আশিষ সাহা, মো. আলমগীর হোসেন, কাজী নিয়াজ উদ্দিনসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে দেশ রূপান্তর পত্রিকার অগ্রগতি এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন কাসেমী।

নিউজটি পোস্ট করেছেন : তানভীর ভুঁইয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপিতে যাচ্ছেন সাবেক যুবদল নেতা ইসহাক, বললেন ‘জেনে বুঝেই স

এনসিপিতে যাচ্ছেন সাবেক যুবদল নেতা ইসহাক, বললেন ‘জেনে বুঝেই স