ঢাকা | বঙ্গাব্দ

দশমিনায় ৩৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি মামুন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
দশমিনায় ৩৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি মামুন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728
মোঃ জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৩৭ পিস ইয়াবাসহ মামুন মৃধা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) প্রথম প্রহর রাত দেড়টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন ওই গ্রামের ঝন্টু মৃধার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ আদমপুর গ্রামের মৃধাবাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মামুন গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এই ধরনের মাদকবিরোধী অভিযান যেন নিয়মিত অব্যাহত রাখা হয়। মাদক কারবারিদের শক্ত হাতে দমন করতে তারা পুলিশ প্রশাসনের আরও জোরালো তৎপরতা কামনা করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবক এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত এবং তার নেটওয়ার্ক চিহ্নিত করতে কাজ করছে প্রশাসন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাই পারভেজ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ মামুন মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। ওসি আরও জানান, বুধবার বিকেলেই গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় পটুয়াখালী আদালতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিশোরগঞ্জের বিএনপির নেতা এডঃ ফয়জুল করিম আওয়ামীলীগে যোগদান কর

কিশোরগঞ্জের বিএনপির নেতা এডঃ ফয়জুল করিম আওয়ামীলীগে যোগদান কর